সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রুদ্র ম আল-আমিন এর কবিতা- একটা আলো দাও

একটা আলো দাও

রুদ্র ম আল-আমিন

একটা আলো দাও,,,
পূবালী বানে নিভু নিভু জলে,
আধারে পথ, কেওটের দল,
বাস করে পথের দু’ধারে।
ফনিমনসার ঝোপে
কথা কয়, রাত্রি দুপুর সারাক্ষন ভরে ;
আমি ডরাই না,
ডরাই শুধু অন্ধকার যেখানে মেলে।
জোনাক বাতিও আলো দেয় মোরে,
বনবিড়াল
তোবুও মাঝে মাঝে ছো মারে,
যতসব বাদুড়চোষা
আর ডাহুকের প্রতিধ্বনি।
একটা আলো দাও,,,,
ওপারে মা মুখ তুলে ব’সে আছে,
বিন্নি ধানের খই আর দই
নিয়ে যাব দিদির কাছে।
প্রাতঃরাস সেরে ফিরিব দখিনা ধারে
ছলছল চেয়ে থাকে দুজনা মিলে
“পথ ভুলে যাব নাহি মোরে ”
দেবী পূজা পার্বনে,
এমনই কথা হয় রুদ্রের বাড়িতে ব’সে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…