সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়ার কবিতা- একদিন চলে এসো নাচ ঘরে

কবিতা, সেলিনা জাহান প্রিয়া, আধুনিক কবিতা

 

 

একদিন চলে এসো নাচ ঘরে

----------------------------- সেলিনা জাহান প্রিয়া

একদিন চলে এসো নাচ ঘরে
পুরনো নূপুর পায়ে নর্তকী সেজে বসে আছি
সোনালী পান পাত্র পেতে
তোমার ক্লান্তি, চোখের নিচের কালি মুছে দেব সব অনিদ্রার,
বসন্ত চলে গেছে বৃষ্টির আড়ালে
তবু শীত লেগে আছে জানলায়,
নৈঃশব্দের রাত ছুঁয়ে যে সকাল আসে
সেখানেও কোন শব্দ থাকে না ।
একটা চাঁদ আসে আউসের ক্ষেত
হিজলের বন ফেলে পিছে
তারপর একা পায়ে উঠোনে এসে দাঁড়ায়
অপেক্ষায় থাকি তুমি ও এক দিন
এভাবে এসে দাঁড়াবে উঠোনে শিরিশ এর তলে।
আমি অপেক্ষায় থাকি,
রোদ্দুর শেষে প্রিয় সন্ধ্যা কেমন মিশে যায়-
ছুঁয়ে যায় দিবসের সবটুকু-
শেষান্তে আমি উড়তে চাই ভাঙ্গা ডানায়-

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…