সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহীন চৌধুরী ডলি’র কবিতা-একদিন ছিলাম সন্নিকটে

একদিন ছিলাম সন্নিকটে
--- শাহীন চৌধুরী ডলি

আমাকে যে ভুলেছে
আমিও রাখি না তাকে হৃদে
অনতিক্রম্য দূরে সরে
উপলব্ধি দিই
একদিন ছিলাম সন্নিকটে।

সঙ্গোপন অশ্রুপাতে ভিজে
দুটি আঁখি লাজে
দৃষ্টিকে লুকিয়ে খাঁজে
অবিরাম পথ খোঁজে
বিহঙ্গ নিনাদে।

দিনাতিপাতে তিগ্মাংশু ঢলে
আধখানা হিমাংশু মেঘাবরণে
কর্ণকুহরে চুপিসারে ঋক্ষরা কয়
গমনোন্মুখে না আটকাও ত্রাসে
অস্তাচল নাশে উদয়াচল হাসে।

নব্য আলোয় আনকোরা ভোর
মুক্তোদানায় আচ্ছাদিত নীহার
শাপলা-শালুকের অনুপ্রাস
ব্যাঙ্গমা-ব্যঙ্গমীর সুরধ্বনি
পশ্চাৎপদ আকিঞ্চন হুতাশ।

আমাকে যে ভুলেছে
আমিও রাখি না তাকে হৃদে
অনতিক্রম্য দূরে সরে
উপলব্ধি দিই
একদিন ছিলাম সন্নিকটে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…