সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এস.এম. নূরুজ্জামান রতন এর কবিতা- একদিন শীতের সকাল

একদিন শীতের সকাল
-এস.এম. নূরুজ্জামান রতন

একদিন শীতের সকাল
একা একা হেঁটে চলছি নিরবে
কোথাও কোন সারা শব্দ নেই,
একা একা হেটে বেড়াচ্ছি নীরবে।
নাই কোন কলরব শব্দ
মনে হচ্ছে যেন জনমানব শূন্য
নাই কোন যানবাহন চলাচল ব্যবস্থা।
একা একা হেঁটে চলছি অনেক দূরে
একদিন শীতের সকাল।

একদিন শীতের সকাল
একা একা অনেক দূরে যেয়ে
দেখতে পেলাম নদীর তীরে
নদীর পানিতে প্রচন্ড স্রোত
নদীর তীরে যেয়ে......
দেখতে পেলাম অনেক দূরে
এক ঝাঁক উড়ন্ত পাখি
ঘুরছে তারা ধীরে ধীরে
ঘুরছে তারা কিসের নেশায়
জানেনা কেউ মনের আশা
পাখির কিচি-মিচি শব্দে
আমার মনকে করেছে উদাসীনতা
নেই আমার কোন ভাবনা চেতনা
যেন মনকে করেছে আরও প্রফুল্যতা
একদিন শীতের সকাল।

একদিন শীতের সকাল
পাখির ঝাঁক ভিন্ন রূপে চলছে তারা
উড়ন্ত পাখি ডানা মেলে
চলছে নদীর চারিদিকে
কি এক নিবির আনন্দ উল্লাসে
একদিন শীতের সকাল।

একদিন শীতের সকাল
হরে রকমের পাখি দেখে
মন হচ্ছে আনন্দ উত্তাল তরঙ্গ
আনন্দ উল্লাসে মগ্ন হয়ে
মন করছে চিন্তা ভাবনা চেতনাহীন
একদিন শীতের সকাল।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…