সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রওশন হাসান এর কবিতা- একমুঠো বুনিয়াদ

 

 

একমুঠো বুনিয়াদ

---------রওশন হাসান

আকাশের রঙে রঙ ধরে জানালায়
শার্সিতে একরাশ বৈরী আঁধার
থোকা থোকা বিমনা -পাতাদের চাহনি
মেঘ শোনে সূদূরে বাদলের স্বর
দিনভর। ব্যাকুল বান্ধব
উতল বুকে বাজে নির্ভানা নিশ্বাস l

অচিন কোন অরণ্যে বনসাই আবাদ
উড়ন্ত বাতাস বয়ে আনে বীজ
জলের ওপরে ভাসমান নির্যাসে করতল ছিলো ভরে
অধঃস্থ পলিতে জমে থাকা -পাললিক প্রেম
রাতভর l শিয়রে নিশিবাস
ডুবে যাওয়া চাঁদের দেহে দিয়ে যায় চিহ্ন পরিতাপ l

আগষ্ট ২২, ২০১৭, জ্যামাইকা, নিউইয়র্ক

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…