সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ারা কুমু এর কবিতা- এক টুকরো সুখ

এক টুকরো সুখ

- মনোয়ারা কুমু

তোমার কন্ঠ নিঃসৃত ভালবাসা আলাপন.....
বিস্তৃত আকাশ নীলে খন্ড খন্ড জমাট বাঁধা ধূসর কাদম্বিনীর মাধুর্য বিকিরণ ।
তোমার হৃদয় নিংড়ানো অবিনশ্বর ভালবাসা গভীরতা.....
আমার গিরি সম কষ্ট প্রাচীর ছুঁয়ে যাওয়া আবেগাপ্লুত আবেশী মমতা ।
কত সহসা
সীমাহীন ভালবাসা
করেছে কতটা আপন ।
যোজন যোজন দূরত্ব ব্যবধান ,
তবু যেন খুব কাছে ,কাছাকাছি দুজন ।
যদি এভাবেই চলে জীবনের ভেলা ,
তো চলুক খেলা
চাওয়া পাওয়াহীন অন্তিম ভালবাসার ।
আমার কল্প লোকে কল্প মানব
শাশ্বত অহংকার ,
তুমি স্বচ্ছ নির্মল এক টুকরো সুখ আমার.......

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…