সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

কন্যাসন্তান বিক্রি করে মোবাইল কিনলেন বাবা!

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নিজের শিশু কন্যাসন্তানকে বিক্রি করে এক ব্যক্তি মোবাইল ফোন কিনেছেন বলে খবর পাওয়া গেছে।

ভারতের তামিলনাড়ুরতে এই অমানবিক ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

খবরে বলা হয়, সম্প্রতি ভারতের তামিলনাড়ুর তিরুনেলভেলিতে যমজ সন্তান জন্ম দেন এক স্ত্রী। এর মধ্যে একটি ছেলে অপরটি মেয়ে।

মেয়ের জন্মে খুশি হননি বাবা! তাই মেয়েকে বিক্রি করে সেই টাকা দিয়ে কেনেন মোবাইল ফোন ও গহনা।

বাবা ইয়েসুইরুদ্ধরাজের দাবি, শিশুকন্যা বিক্রির বিষয়ে স্ত্রী পুষ্পলতা সব জানেন।

তবে পুষ্পলতার দাবি, তাকে না জানিয়েই মেয়েকে বিক্রি করেছেন তার স্বামী। এমনকি সেই টাকায় মোবাইল, সোনার হার কেনা ছাড়াও বন্ধক রাখা একটি বাইক ও সাইকেল ছাড়ানো হয়েছে।

বিষয়টি জানতে পেরে ইয়েসুইরুদ্ধরাজকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এ ব্যাপারে ইয়েসুইরুদ্ধরাজ জানান, কন্যা সন্তানকে বিক্রি করে তিনি এক লাখ টাকা পেয়েছেন। আর ৮০ হাজার টাকা পেয়েছেন তিন দালাল সেলভাম, নেল্লাইয়াপ্পার ও কান্নান।

তিরুনেলভেলির এক নিঃসন্তান দম্পতিকে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয় কন্যা সন্তানটি।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…