সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রুদ্র ম আল-আমিনি এর কবিতা- কবিতার খাতায় আজো তুমি

"কবিতার খাতায় আজো তুমি "
রুদ্র ম আল-আমিন

দু'চরণ লিখিবার ছলে
আজো কবিতার খাতা খানি খুলে,
বসে আছি দখিনের কাচারী ঘরে।
ঘনকালো লম্বা কেশে
সেইদিন তোমার মুখমণ্ডল বারবার যায় ঢেকে,
তোবুও চোখ ফেরাতে পারি নাই,,
তোমার রুপগুণে।
কবিতার খাতায় আঁকছি ছবি
হঠাৎ সেইদিন পেন্সিলখানি যায় ভেংগে।
চোক্ষের দুইকোণে বেয়ে
নিমিষেই রক্তকনা,
ফোটায় ফোটায় ভিজেছিল কবিতার খাতাখানা জুড়ে।
আষাঢ়ে মেঘ
হঠাৎ বারিপাত ঘটে গেল, যেনো হৃদয়খানি জুড়ে।
রাত্রী দ্বিপ্রহরবেলা
লন্ঠন হাতে লয়ে, তোমার আঙ্গিনার দোরে
অবশেষে হলো দেখা ।
এরপর বলেছিল আমায় সে,,
"বধুবেশে নেবে কি আমায় তুলে?"
দখিনের কাচারী ঘর আজো রহিয়াছে সেইখানে প'রে,
আমিও আছি কিন্তু,,
কিন্তু সে আর নেই এই ত্রিভুবনের কোনখানে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…