সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

বিপ্লব ফারুক এর কবিতা-কবি জসীমউদদীন

কবি জসীমউদদীন
বিপ্লব ফারুক
জসীমউদদীন মানে বিশাল আকাশ
বিস্তীর্ণ সবুজ মাঠ ,ঐতিহ্যেতিহাস
তাঁকে পড়ে জন্মভূমি চিনি ভালোভাবে
তাঁর মূল্য জাতি দেবে দিন যত যাবে।
হাজার বছর পরে কোনো এক কবি
তাঁকে নিয়ে আঁকবে প্রিয় অতীতের ছবি।
করেছে অনেক দেশ অনুবাদ তাঁকে
বিশ্ব চেনে তাঁর জন্য বাংলাদেশটাকে
আমরা জেগেছি সেই কবে তাঁকে চিনে
আঁধার তাড়িয়ে আলো জ্বেলেছি দুর্দিনে
দেখাবে অনন্তকাল পথ তাঁর লেখা
জসীমউদদীন মানে বর্ণমালা শেখা
অভাব কিসের —চাই না সাহিত্য ঋণ
আমাদের আছে কবি জসীমউদদীন।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…