সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়ার কবিতা- কল্পিত আল্পনা

 

 

কল্পিত আল্পনা
-- সেলিনা জাহান প্রিয়া --

কল্পিত কিছু সময় তোমার কাছে শুনি ভালবাসার কথা
শুধুই তোমার জন্যে চোখ মেলে চাই আঁধার করে আলো
কল্পিত কিছু সময়,- একান্তই তোমার জন্যে সাজিয়ে রাখি
সুখানুভূতি জ্যোসনায় ঢল ঢল রাতে প্রগাঢ় চুম্বনে হারায় ।।

তুমি আমার দূর পাহাড়ের মেঘ চোখ মেলে চাই কিছু সময়
প্রতিদিন আমার হৃদয় প্রার্থনায় বসে কাছে পাবো তোমায়
যতবার ছুঁতে যাই, তুমি শরীর ঘেঁষে ভিজিয়ে দাও আমাকে
তোমরা ভাবলে ব্যর্থ মনের রাগ দু:খ অভিমান থাকতে নেই ।।

আমি তোমাকে স্পর্শ করতে চাই কল্পিত কিছু সময় তরে
যেভাবে শিশির বিন্দু স্পর্শ করে গোলাপের পাপড়িকে
ঠিক সেই ভাবে শুধুই তোমার জন্যে চোখ মেলে চাই
বৃষ্টির জলের দর্পনে পড়েছিল তোমার ছায়া কল্পিত মোহে ।।

পথের ধুলিকে ভিজতে ভিজতে সামলে নিবো চোখজল?
আমার দুই চোখের আলো নিভে যাওয়ার আগে এই নয়নে
আমি তোমার হাসিময় মুখটি দেখে যেতে চাই কল্পিত মনে
কল্পিত কিছু সময় তোমার কাছে শুনি দু’জনের হৃৎস্পন্দন ।।

ইচ্ছে করে তোমার চোখের ভিতরে অনন্তকাল থেকে যাই
তোমার হৃদ মন্দিরে ভালবাসা বৃষ্টি হয়ে পুজা নিয়ে যাই
কল্পিত কিছু নিপুণ সৌন্দর্যের শোভামণ্ডিত আধার চাই
আমি কারো কবিতার নই আমি রবি ঠাকুরের আল্পনা ।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…