সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ভূপেন্দ্র নাথ রায়’র কবিতা-তুমি হীনে

 

 

তুমি হীনে

--- ভূপেন্দ্র নাথ রায়

 

তুমি কবিতা, তুমিই গান,

তুমি সাত সমূদ্র, তেরো নদী,

দূর্জেয় এভারেস্ট শৃঙ্গ,

তপ্ত সাহারা মরু,

ক্লান্ত পথিকের সুশীতল ছায়া তরু।।

 

তুমি পাখির কলকাকলি,

তারার মেলা, ঢেউভাঙ্গা নদীর গান,

তুমি নিঃশ্বাস প্রশ্বাস, মুমূর্ষের প্রাণ;

তুমি চাঁদের রুপালী কিরণ,

কাঠফাটা রোদের একটু জল,

শীতের লেপ কাঁথা কম্বল,

কখনো আজম্মের মহিয়সী জীবন।।

 

তুমি প্রতিদিনের স্বপ্ন,

অনর্থক জীবন তুমিহীন,

তুমিই চিন্তা-চেতনা,গতি চলার;

সকল প্রেরনা,

তুমি আছ বলেই আমি!

তুমি বিনে চাঁদে অমাবস্যা,

নিশীথে ঘোর অন্ধকার।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…