সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোনিতা রহমান এর কবিতা- "কি চেয়েছি তোমার কাছে"

"কি চেয়েছি তোমার কাছে"
-মনোনিতা রহমান

কি চেয়েছি তোমার কাছে আর বল?
হিরে, মতি, পান্না?
চেয়েছি কখনো কথা বলার শুকসারি, জাদুর আয়না?
নীলকন্ঠ পাখির পালক?
চেয়েছি কি কখনো আমার চোখ মেঘের
তুলিতে আঁকো?
কখনো বলিনি আমায় নতুন নামে ও ডাকো।
রাজকন্যা নই, ঐশ্বর্যবতি নই আমি কখনোই ।
তবুও আমার হৃদয়ের রাজত্বে ছিল-
অঢেল ভালোবাসা।
বহু যত্নে একটি গোলাপ ছিল বুকের ভেতর।
বিশ্ব সংসার তন্ন তন্ন করে তোমায় আনতে বলিনি
১০৮ টি নীল পদ্ম।
কি চেয়েছি তোমার কাছে আর বল?
এতোটুকু বিশ্বাসই তো চেয়েছিলাম!
আমার তৃষ্ণার মরুতে-
এক ফোটা জল ও তুমি দিলে না।
কি চেয়েছি তোমার কাছে আর বল??

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…