সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাইফুল ইসলাম এর কবিতা-কৃপা করো মরে

 

 

কৃপা করো মরে
এম. সাইফুল ইসলাম

 

অফুরন্ত তব ভান্ডারে আছে
সঞ্চিত কত ধন!
কৃপা করো ওগো প্রভূ সুখে রাখ
সারাটি জীবন।

করুনা করে গড়িলে তুমি
সুন্দর এ বিশ্ব!
তবে কেন তুমি মোরে
করে রেখেছ নিঃস্ব।

ভিখারী করে মোরে তুমি
কি উল্লাস পাও?
ওগো প্রভূ কাঁদি আমি
এইকি তুমি চাও?

কি ক্ষতি হবে তোমার
করিলে মরে দান!
কাঙাল আমি কৃপা করে
বাড়াও মোর মান।

দয়া কর কৃপা কর
তুমি যে দয়ার সাগর
প্রেমজালা ঘুচাও ওগো
তুমিযে প্রেমের নাগর।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…