সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাকিব জামাল এর কবিতা- কেউ অকবি, কেউ কবি

কেউ অকবি, কেউ কবি
-সাকিব জামাল
যে হতে চাও 'তারা'
সে যেওনা জনতার ভীরে,
আপনমনে জোনাক জ্বালাও-
নিজ স্বার্থের নীড়ে !
যে হতে চাও 'কবি'
যাও আমজনতায় মিশে,
মানবতার গান গাও তুমি-
বলুক যে, যা বিদ্রুপের শীসে!
যে হতে চাও 'তারা'
সে স্রোতের অনুকুলে ভাসাও নাও,
আপনমনে পাল তুলে দাও-
বাতাস যেদিকে পাও!
যে হতে চাও 'কবি'
সে তুমি, উজানে ধাও,
মানবতার কল্যাণে পথ চলো-
সঙ্গী না পেলেও কদম বাড়াও!
যে 'তারা' সে অকবি!
সে কবি যে আঁকে জনতার ছবি!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…