সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

গণতন্ত্রহীন দেশে ‘উন্নয়নশীল’ তকমা অর্থহীন: মওদুদ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যে দেশে গণতন্ত্র নেই সে দেশে উন্নয়নশীল দেশের তকমা পুরোপুরি অর্থহীন। এটি জনগণের কাজে আসবে না।

ব্যারিস্টার মওদুদ বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। অথচ তকমা লাগানো হয়েছে উন্নয়নশীল দেশের। আসলে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন। কারণ গণতন্ত্র ছাড়া কখনও সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।

তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে সরকারি খরচে জনসভা করছেন, নৌকা মার্কায় ভোট চাইছেন। আর আমাদের কোথাও সভা সমাবেশ তো দূরের কথা রাস্তায় দাঁড়াতেও দিচ্ছে না। প্রধানমন্ত্রী সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনীবিধি পরিপন্থী কাজ করছেন।

মওদুদ বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত খরচে দলীয় প্রধান হিসেবে ভোট চাইতেই পারেন। তবে সমান সুযোগ বিরোধী দলগুলোকেও দিতে হবে। কিন্তু সেটি না করে একজনকে জেলে আটকে রেখেছে আরেক জন সরকারি খরচে ভোটের অঙ্গীকার আদায় করছেন। অথচ নির্বাচন কমিশনকে অবহিত করলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…