সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ছড়া

সাইফুল ইসলাম সরকার এর ছড়া- গর্ব চূর্ণ

 

গর্ব চূর্ণ

------- সাইফুল ইসলাম সরকার

 

প্রজাপতি গর্বে অতি

বলল শোন মৌমাছি

আমায় দেখে সবাই খুশি

আমি ভীষণ সুখে আছি।

 

আমি যখন উড়ে বেড়াই

পেখম মেলে ফুলে ফুলে

প্রেমিক মনের ঢেউ মেশে

প্রেম-সাগরের কূলে কূলে।

 

মৌমাছি তুই বড্ড পাঁজি

যাকে তাকে ফুটাস হুল

আগুন, বিষে, মারে পিষে

তুই যে সবার চক্ষু শুল।

 

মৌমাছি কয় নাচি নাচি

শোন্ ওরে প্রজাপতি

কী বলিস ইচ্ছা যাতা

বুঝি না তোর মতি গতি।

 

আমার মধু করলে চুরি

একটুখানি হুল ফুটাই

দুষ্ট লোকের সাজা দিয়ে

এই সমাজে ফুল ফুটাই।

 

তুইতো ছিলি শুঁয়োপোকা

জন্ম তোর নর্দমায়

পিছন ফিরে দেখিস ক্যান

শিক্ষা দেয় নি বাপে মায়?

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…