সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা-আযান

আযান

শাহিন মামুন

আমি তো পাগল হয়ে যাই সেই সুমধুর সুরে

যখন ভেসে আসে মসজিদের মিনারের মাইক হতে

প্রতি ওয়াক্তেই মোয়াজ্জিনের কন্ঠে আযানের ধ্বনি।

আমি পাপী শত কাজের ভীড়েও ছুটে চলি

ঐ ইটের প্রাচীরে ঘেরা মসজিদ নামক পবিত্র ঘরে

তুমি প্রভু আল্লাহর দয়া আর রহমতের খোঁজে।

নামাজ করি আদায় তোমার কুদরতী পায়ের মাঝে

আমি পাপী তোমাকে নিরাকার ভেবে।

আমি পাপীর পাপের ভারে অশ্রু সদা ঝড়ে

তুমি দয়া করলেই প্রভু আমার মুক্তি মেলে।

পাপে পাপে জর্জরিত আমি পাপীর জীবন

তাই পাপের ভারে আমি পাপীর বেহেস্ত নাহি জুটে।

বয়স আমার বাড়ছে যতো আয়ূ কমছে ততো

পাপ-পূণ্যের হিসাব করে দেখি আমি শুধু

পাপের মাঝে পূণ্য নাহি আমার জীবনে কিছু।

জন্ম থেকেই করছি পাপ, পাপে নাহি ছাড়ে

জাহান্নামের দরজাখানি দিও বন্ধ করে

আমি পাপীর তরে কাল কিয়ামতের দিনে।

তুমি আল্লাহ হবে জজ আর ব্যারিস্টার মুহাম্মদ (সঃ)

তুমি আদেশ দিও তারে সে যেনো হয় জামিনদার

আমি পাপীর তরে শেষ বিচারের দিনে।

আমি পাপী হয়েছি মুসলিম হইনি তো ইমানদার

পাপের মাঝেই আমি পাপীর অর্ধেক জীবন ত্রিশ বছর পার।

আযান হয়েছে মসজিদের মিনারে প্রতিদিন পাঁচবার

আমি পাপী মসজিদ মুখি হইনি তো একবার।

তোমায় ভুলে আমি পাপী মজেছিলাম সদা

মদ-গাজা আর নারীর মাঝে,

পাপের ভারে পড়ে বুঝলাম অবশেষে

আমি পাপীর ষোল আনার জীবন থেকে

আট আনাই চলে গেছে।

মাফ করে দাও তুমি প্রভু আমি পাপীকে

বাকি জীবন কাটে যেনো আমি পাপীর

কালেমা-নামাজ-রোজা- হজ্জ আর যাকাতের মাঝে।

যেদিন আমি পাপী থাকবো না আর তোমার দুনিয়ার বুকে

বিদায় বেলায় দিও মুখে তুমি তোমার কালেমা খানি তুলে।

কবর যেনো হয় আমার ঐ মসজিদেরই পাশে

যেনো গোরেও থেকে আমি পাপী

মোয়াজ্জিনের আযান শুনি মসজিদের মিনার হতে প্রতি ওয়াক্তেই।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…