কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রওশন হাসান এর কবিতা-গ্রথিত ব্যবধানে

 

 

গ্রথিত ব্যবধানে

--------------------  রওশন হাসান

আমার চোখের জল শুষে যে নদী হয়েছিলো স্রোতস্বিনী
বিচলিত হয়েছিলে তুমি নিজেকে হারাবার ভয়ে
সে চোখ এখন দেখে না ঘনিষ্ঠ আকাশ,
অারণ্যক বৈরাগ্যে বেঁধেছে ভঙ্গুর বাসা
মনে পড়ে পাহাড়ের কুয়াশায় মিলে যাওয়া মেঘ?
আমাদের করেছিলো অনুসরণ ঝাপসা গতিবিধিতে ?
সেদিনের অনুসন্ধানী হরিণী দৃষ্টি?
অদৃশ্য বাষ্পে মিশেছিলো ঝরনার শাব্দিক পতন?
কোমল আঙুল ছুঁয়ে গ্রীণহাউজের নৈঃসঙ্গ একাত্ম হয়েছিলো
দূরের অট্টালিকাগুলো কিনারায় শীতল হাওয়ায় ছিলো জড়সড়
প্রাচীরের এপার ওপার ছিলো আমাদের বসবাস
বহুআগে হয়নি পরিচয়, শীতল বাতাস সহে সে অনুতাপ
অন্তরালে যে তুমি-আমি একাকার ছিলাম ব্যবধানে গ্রথিত l

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…