সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

আওলাদ হোসেন এর কবিতা-ঘুরছি চাকার মত

 

 

ঘুরছি চাকার মত
----------------আওলাদ হোসেন

অনেক সাধনার পর
অনেক প্রতীক্ষার পর
অনেক চাওয়ার পর
অনেক পাওয়ার পর
জানা গেল তোমাকে পাওয়ার কোন পথ নেই।
কারন জানা ছিল না
পরে জানা গেল
যার কোন ছবি নেই,
যার কোন চিত্র নেই
যিনি কারো মতোই নন
সেই তুমি তোমাকে খুঁজেছি
শহরে বন্দরে নগরে
জ্যোৎস্নাপ্লুত রাতে
ভূধরে সাগরে অমানিশায়।
আমাকে চেয়োনা আমাকে পাবেনা।
আমি তোমাকে দিয়েছি
ফলহীন বৃক্ষের মতো
আকাশের মতো নক্ষত্র হতে পার কিনা,
আমি গায়েবী অদৃশ্য সত্তা
তাই আমি ধরা নাহি দেই
দেখা নহি দেই কথা নাহি কই
আমি রয়েছি তোমারই মাঝে
আমি রয়েছি সর্বত্র।
কিন্তু কোথাও আমি প্রকাশিত নই
আমি প্রেমের যে হাট বসিয়েছি
তাতে তুমি নায়ক বা নায়িকা
কুমারের চাকা ঘুড়ানো তুমি দেখেছ কি
তাতে যে সৃষ্টি তার নায়ক কি যে চাকা ঘুরে!
এভাবে কি আমিও ঘুরছি চাকার মতো

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…