সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাইফুল ইসলামের কবিতা-চাইনা বিচার

 

 

 

চাইনা বিচার
এম. সাইফুল ইসলাম

আল্লাহ তোমার চাই করুনা
চাই নাকো বিচার,
তোমার রহম চাইযে শুধু
আমি হে গুনাহগার।

আমি দোষ করেছি পদে পদে
দু’দিনের এই জীবন নদে,
আমি গড়েছি শুধু পাপেরই পাহাড়
কেমনে রক্ষা পাবো বিচারে তোমার?

বিচার যদি করবে তুমি
তবে কেন হলে জগৎ স্বামী,
কেনইবা হলে তুমি মেহেরবান
আবার কেন নামটি নিলে রহমান?

ভিখারী হয়ে তোমার নিকট
ভিক্ষা যদি চাই,
শূণ্য হাতে ফিরিয়ে দিতে
পারবেকি তুমি সাই।

চাইনা তোমার বালা খানা
চাইনা তোমার বেহেস্ত খানা,
চাইযে সদা তোমারই দিদার।
ক্ষমা কর ওহে গফুরও গফ্ফার।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…