সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ডি. হুসাইন এর কবিতা- ছড়া

ছড়া
-ডি. হুসাইন

ছড়া হলো ছুরির মত ধারালো
আঁধার কেটে আলোয় ভুবন ভরালো ।
কিংবা ছড়া পিনের মত সূচালো
বিদ্ধ করে জরাগুলো ঘুঁচালো ।

ছড়া হলো ছন্দ সাগর, কারু নদীর ঢেউ
সাঁতরে যাবে এমন সাহস কেউ করেনা কেউ ।
ছড়াতরী বইতে গেলে পড়তে হবে খুব
নইলে কিন্তু একটু পরে গভীর জলে ডুব ।

ছড়া ফোঁটায় হরেক রকম রকমারি ফুল
ছন্দ তালে অন্ত্যমিলে যাহার নাই'কো তুল
ছড়া হলো জাদুর জগত খুবই মজাদার
করতে ভ্রমণ ছড়ার দেশে, দার টেনে দাও দার ।

ছড়া পড়ে যদি তোমার উছলে ওঠে দিল
বুঝবে ছড়া খাসা করা সঠিক অন্ত্যমিল ।
স্বপ্নছড়া, কল্পছড়া, ভাবনা রঙের ফুল
সত্যছড়া চিনতে কিন্তু করোনা-কো ভুল ৷

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…