সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

জন্মই আজন্ম পাপ

জন্মই আজন্ম পাপ
শাহিন মামুন

জন্মই আমার আজন্ম পাপ।

যদি জন্মই আমার জন্ম পাপ না হবে

তবে আমি নবজাতক শিশুর

কেন দেখিতে হলো এক ক্ষুদ্ধ বাংলাদেশ?

জন্মই যদি আজন্ম পাপ না হবে

তবে কেন আমি শিশুর জন্মের পরই

রক্ত মাখা দেহে মায়ের আদর ছেড়ে

কন কনে শীতে সারারাত ভরে রাস্তার পাশে?

 

জন্মই আমার আজন্ম পাপ।

তাই বুঝি প্রভু নিয়ে গেল মোর দেহ খানি তুলে

পৃথিবীর আলো দেখার মাত্র একদিন পরেই।

তবুও আমি শিশু চির কৃতজ্ঞ প্রভুর কাছে।

কারন, আমি শিশুর আগামীর পরিচয় হতো

তোমার সভ্য পৃথিবীর কাছে

পালক পুত্র নয় তো জারজ নামে।

তবে বিদায় বেলায় ধিক্কার তাদের

যারা ক্ষণিকের ভালোবাসায় ব্যাভিচারে মেতে

এনেছিল আমি শিশুকে পৃথিবীর বুকে

অতঃপর নিজের সম্মান বাচাঁতে

ফেলে গেল রাস্তার পাশে জারজ পরিচয়ে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…