সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মো. সেলিম হোসেন এর কবিতা-জলাঞ্জলি

জলাঞ্জলি

-------- মো. সেলিম হোসেন

 

মনের বাগান শুন্য করে
সব কিছু চূর্ণ করে
যেজন গেছে চলি,
তাঁকে আজো দেইনি জলাঞ্জলি।

হিয়ার মাঝে খুদাই করে
সারা জীবন ধরে
গেঁথে রেখেছি তাঁরে,
সে যে মোর হৃদয় ডালে
আধো ফোটা গোলাপ কলি,
তাঁকে আজো দেইনি জলাঞ্জলি।

বুকে ব্যথা চোখে জল
দিয়ে গেছে উপহার,
তাই নিয়ে বসে আছি
ফিরে যদি আবার।
শুনাবো তাঁকে আপন মনে
মিষ্টি কথার কাকলি,
তাঁকে আজো দেইনি জলাঞ্জলি।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…