সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

জল রঙ

জল রঙ
সেলিনা জাহান প্রিয়া

জল রঙে আঁকা মায়াবী চোখ নিজেকে

খুঁজতে গিয়ে আমি পেয়েছি একটি নাম

তোমারই দেয়া সেই নামে আমি আজ !

অথচ তুমি কতোদূর হেঁটে চলে গেলে

শব্দহীন আমাকে তা বলোনি ।

তুমি একটা উন্মাদ! জলের মতো !

আজো যে রঙের কোন রঙ নাই

শুধু শব্দ করে গেছে স্পন্দনযন্ত্র খুব জোড়ে!

ভাবি - আমিও কি তবে পথ হারালাম?

সেই জল রঙের পথে পথে !

সেই কবে গোধুলি লগ্নে শুনেছি তোমার কণ্ঠস্বর

ঝড়-বন্যা পাড়ি দিয়ে, নীশিরাত গান গেয়ে

আমি এসেছি এতদূর!

তোমার নিঃশ্বাসে মিশে যেতে চাই

কিন্তু তোমার মাঝে শুধু আমার রঙ

নাকি তোমার জল রঙে আমি হারাই !

প্রেমের চুম্বনে কোন রঙ নেই

দু'টি হৃদয়ের মান মন্দির নির্মিত হয়

পূর্ণিমার চাঁদের মতো কিন্তু

তোমার চুম্বনে আমি রঙ হারাই

তোমার রঙে আমি জল রঙ হই আরশিতে !

সন্ধ্যার নির্জন প্রার্থনা সঙ্গীতের মতো।

অনন্ত নক্ষত্ররাজি, বিস্তীর্ণ জলরাশি মাঝে

আমি তোমার জল রঙে চাঁদ হয়ে উঠি

আমাদের সাক্ষাতের-হাজারো বছরের পুরনো কাব্য

এখনো টিকে আছে অজ্ঞাতসরে সকল জল রঙে !

ঝরে যাওয়া নিঝুম সন্ধ্যাতারায় চেয়ে থাকি

শুকনো পাতাঝরা বনে তোমার পথ দেখি

হাতের চুড়ি গুলো সব রঙ হারায় কোন নেশায় ?

জলের মত রঙ তবু জল সে নয়

জলের মত যতকিছু বহতা নদীর জলে

ভালবাসায় ডুবেছি জল রঙে জলে ।

পরিপূর্ণ সমুদ্র জোয়ারের জলে কি রঙ ?

আমার বক্ষপটে যে পূর্ণিমা লুকোনো তাঁর কি রঙ ?

বিশ্বাস করো

তোমার বিশ্বস্ত সূর্যের মত

এই মেঘের পশ্চিমাংশের

হেলে পড়া সূর্যের মত

আমি ডুবে যেতে চাই

তোমার জল রঙে নিজের মতো করে

আমি তোমার জল রঙে নিজের কব্য হই ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…