সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- জারুল মৌ বন

জারুল মৌ বন

সেলিনা জাহান প্রিয়া

 

উপবনে আজ জুই মালতী হাসনাহেনা

জারুল বনে আজ পাতা ঝরা সন্ধ্যা

ফুলের সুভসে যত প্রেমেই থাকুক তবু

পাতা ঝরা বাকলে বিরহী জারুল মন...

 

মেঘে ঢাকা চাঁদ বহু দিন বৃষ্টি দেখেনি

প্রেমাহত করেনি কোন বসন্তের বিলাস

উপবনে অপেক্ষায় থাকে বনলতা মৌ

বিরহ বিষাদ ভুলে জেগে উঠে মন...।।

 

মেঘের মিনারে চাঁদের উঁকি ঝুঁকি

বহু বহু দিন পর মহুয়া মৌ হাসে

আঙ্গিনায় চাঁদ যেন বর্ষার পেখম তুলে

উপবন জুরে ডাহুকের প্রেমের হাসে ...

 

বালি ভাসে বৈরাগ্য বাথানে ; বালি ডোবে,

জল বাড়ে জলের গভীরে,

কোমল উষ্ণতায় রাগ মোচনে প্রেম

উপবনে জোনাকির মেলা বসে

 

মাঝে মাঝে নয় উপবনে বনলতা থাকে

রোজ এসো নিশাচর প্রেমিক মৌ গন্ধে

পাশাপাশি বসে প্রেমের কবিতায় লিখে দিব

জারুল বনে এসো বসন্ত ফুরাবার আগে...।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…