সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা-জাহাজের পাল কাটে স্বদেশী ইঁদুর

জাহাজের পাল কাটে স্বদেশী ইঁদুর 
----------------------------------  অয়ন সাঈদ

সালফার পটাশের গন্ধে স্থবির-গ্রহপথ, চার নম্বর সেক্টর কমলগঞ্জ;
ধলাই নদী-তীরে মুক্তিযোদ্ধারা উল্লাসে মেতে উঠেছে
আজিজ দা গুলি ছুড়লেন, কুখ্যাত পাক ক্যাপ্টেন শের খান-
মুহূর্তেই লুটিয়ে পড়ল। দেশজুড়ে অগনিত অব্যর্থ মিশন শেষে
মাদারীপুরে মুক্তিযোদ্ধা নীরুও বীরদর্পে বাড়ি ফিরেছিলেন; অথচ
বিজয়ের তিন বছর পর, দুর্বৃত্তের আঘাতে শহীদ হলেন তিনি!

দুপুর রাতে বিষন্ন চোখে আজিজ দা, একাই হাটতে হাটতে-
ধলাই নদীর চুল ঘেষে দাড়ালেন।
হায়! সুখ স্মৃতিগুলো তার দিকে নিঃশব্দে চেয়ে আছে,
স্থবির গ্রহপথ ঘুরে আসে সেই মুমূর্ষ স্মৃতির দঙ্গল;
অভিনব নৈরাজ্যে, ভাসতে ভাসতে জাহাজের পাল কাটে স্বদেশী ইঁদুর।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…