সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

ইংল্যান্ড ম্যাচ ঘিরে জোরদার নিরাপত্তা চট্টগ্রামে

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে, একটি টেস্ট ম্যাচ ও সাতটি অনুশীলন ম্যাচকে সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ।
আজ রোববার সকালে নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ও পাঁচতারকা হোটেল র্যাডিসনে নিরাপত্তাব্যবস্থার মহড়া দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় খেলোয়াড়দের হোটেল থেকে আনা, স্টেডিয়াম থেকে হোটেলে পৌঁছে দেওয়া, আবাসন ব্যবস্থা, খেলা চলাকালীন মাঠের নিরাপত্তাসহ নানা দিক নিয়ে মহড়ায় অংশ নেন সিএমপির সদস্যরা। মহড়ায় নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।
চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিতব্য আন্তর্জাতিক মানের হোটেল র্যাডিসনে থাকবেন দুই দেশের খেলোয়াড়রা।
আগামীকাল সোমবার একটি বেসরকারি বিমানে চট্টগ্রাম আসবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড দল। ১২ অক্টোবর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচ এবং ২০ অক্টোবর থেকে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ম্যাচ।
সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান, বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…