সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা-চে' গুয়েভারা স্মরণে

poem

চে' গুয়েভারা স্মরণে
-------------------------   অয়ন সাঈদ

কমরেড নিথর শুয়ে আছে, সাদা ঘাসফুলের-
পাপড়ির ভেতর দিয়ে চলে গেছেন আলো পথে
তবু প্রকাশ্যে হেঁটে বেড়ায় হত্যাকারি!
টর্চার সেল কালো পোশাক রাষ্ট্রিয় সমন-
নেই নেই! আমার কাছে তবু
এই যেমন___
লক্ষাধিক কবিতার যুদ্ধ বিমান, নৌ ঘাটি
অসংখ্য বর্নমালার সুপ্রিম কমান্ডো,
গোপন প্রেমের রোমাঞ্চকর কবিতা-
মাইনের মতো পোতা আছে জঙ্গলে, শহরে,-
সাদা ঘাসফুলে। কদম ফুলের গ্রেনেড
ব্যারাকের মতো মৌচাক,
ফ্লাইং চুমুর মতো পারমানবিক কবিতা
চারশ আটাশ গুন একুশ ভোল্টেজ!

প্রতিক ও রূপকে
একটি পান্ডুলিপির আছে গেরিলা প্রস্তুতি
আমার কাছে আপাতত
এই কয়েকটি কবিতাই আছে।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…