সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

নিয়াজ উদ্দিন সুমন এর কবিতা-চাই না দেখতে আর দানবীয় রূপ

 

চাই  না  দেখতে  আর দানবীয়  রূপ

------------------------------------------      নিয়াজ  উদ্দিন  সুমন

 

বেসামাল অসাধু ক্ষমতায়

বেপরোয়া  ভোগ-বিলাসের  তাড়নায়

নোংরা  রাজনীতির  ছত্রছায়ায়

তনু, মিতু আর খাদিজাদের রঙিন  স্বপ্ন

রক্তের  বন্যায় চলতি  পথে ভেসে যায়।

কুৎসিত  ভাবনায়, হিংসার প্রনোদনায়

মানুষরূপী  পশুর চাপাতির  নিষ্ঠুর আঘাতে

ভালবাসা  হয়  রক্তে ক্ষত-বিক্ষত।

সুশাসনের  অভাবে, তদন্তের  বেড়াজালে

মায়ের  বুক  খালি  হয় বারে বারে !

চাই  না  দেখতে  আর দানবীয়  রূপ

এমন  নৃশংসতার  দৃষ্টান্তমুলক  শাস্তি হোক।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…