সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

বিভাস কৃষ্ণ চৌধুরীর কবিতা-টাঙ্গাইলের কিছু ঐতিহ্য

 

টাঙ্গাইলের কিছু ঐতিহ্য
বিভাস কৃষ্ণ চৌধুরী (সাংবাদিক)

টাঙ্গাইলের শাড়ী,কাসা, মিষ্টি,
যেন বিধাতার অপূর্ব সৃষ্টি।
আরও আছে এখানে মৃৎ কুটির শিল্প,
শুনেছি কিছু কিছু দাদুর মুখে গল্প।

এখানে এসেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী,
একথা আমরা কে না জানি?
টাঙ্গাইলের কৃতি পি সি সরকার,
যাদুর আভায় ভরিয়ে দিত মনের যত আধাঁর।

মির্জাপুরের ছোট্ট ঘরে জন্মেছিলেন দানবীর রনদা প্রসাদ সাহা,
তাঁর সৃষ্টি ভুলবোনা যতই আসুক বাধা ।
এখানকারই কৃতি সন্তান শামসুল হক,
আওয়ামীলীগকে এগিয়ে নিবেন ছিল মনে সখ।

শুনেছি শুনেছি ভাই ওয়াজেদ আলী খান পান্নীর কথা,
করটিয়ায় এখনও আছে তার স্মৃতি গাঁথা।
৭১’ এর মহান নায়ক কৃতি সন্তান বঙ্গবীর কাদের ছিদ্দিকী বীর উত্তম,
শত শত বছর পরেও যেন পাই তার অনুভব।

সাংস্কৃতিক অঙ্গনে আছে একনিষ্ঠ ভালবাসা,
দেশ বরেণ্য শিল্পিরাও করে গেছেন আশা।
পূরণ হলো স্বপ্নের আশা মেডিকেল কলেজ ,
ঘরে ঘরে লেগেছে ভাই বসন্তের আমেজ।

আজন্ম বিশ্বস করে চলেছি পৃথিবী ঘুরে সূর্যের চারিদিকে,
টাঙ্গাইলবাসী সুন্দর থাকুক জন্ম থেকে জন্মান্তরে।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…