সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

তিন টাকায় ডিম পেতে যুদ্ধ

‘ডিম চাই ডিম চাই, আর কোনো দাবি নাই,’’, ‘‘ডিম চোর, ডিম চোর’, ‘ডিম চোরের বিচার চাই, ডিম ডিম ডিম চাই’’ স্লোগানে মুখরিত রাজধানীর খামারবাড়ি এলাকা। মাত্র তিন টাকা পিস ডিম পেতে সেখানে ভিড় জমিয়েছেন লাখো মানুষ।
আজ শুক্রবার আন্তর্জাতিক ডিম দিবস উপলক্ষে খামারবাড়িস্থ কৃষিবিদ ইন্সিটিটিউিটে মাত্র তিন টাকা পিস ডিম বিক্রির আয়োজন করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর। সকাল ১০টা থেকে ডিম বিক্রির কথা থাকলেও ক্রেতাদের চাপের মুখে নয়টা থেকেই বিক্রি শুরু হয়। জনপ্রতি সর্বোচ্চ ৯০টি করে ডিম দেয়ার কথা ছিল। ক্রেতাদের ভিড় দেখে আয়োজকরা ২০টির প্যাকেট করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হুড়োহুড়ির মুখে শুরুর কিছুক্ষণের মধ্যেই ডিম বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। ধাক্কাধাক্কিতে ভেঙে পড়ে ডিম বিতরণের জন্য তৈরি মঞ্চ।
এ সময় সেখানে উপস্থিত অনেকে তামাশা করেও স্লোগান দেন, ‘এবারের সংগ্রাম ডিম পাওয়ার সংগ্রাম।’ অনেকে আবার ব্যস্ত সড়কে এই কর্মসূচির তীব্র সমালোচনাও করেন।
egg-2
উত্তরা থেকে এসেছেন দাবি করে জাহিদুল নামে এক ক্রেতা জানান, তিন টাকা করে ৯০টি ডিম পাবো এই আশায় উত্তরা থেকে এসেছি। এখন লাভের গুড় পিপড়ায় খেলো। আমার ভাড়া লস।
ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল। তিনি বলেন, আমাদের মেসের জন্য ডিম নিতে এসেছিলাম। এখন শূন্য হাতে ফিরতে হচ্ছে।
এ বিষয়ে বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান বলেন, আমাদের টার্গেটের চেয়ে অনেক বেশি ক্রেতারা এসেছেন। এতে পরিস্থিতি সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে। তবে এই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…