সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা-মামুলি মানব

 

 

মামুলি মানব
এম এস ইসলাম আকাশ

নিজের সব ব্যর্থতা লুকিয়ে রেখে
লিখে যাই তাহাদের সাফল্য কথা,
নিজের কষ্ট নিজের কাছে রেখে
তুলে আনি তাহাদের মহত্ত্বতা।
আমি তো মহামানব নই মামুলি মানব
তাহাদের মহাত্ত্বতা কিভাবে করিব অনুভব,
আমি তো কবি নই তবু লিখিতে যাই কাব্যমালা
ব্যর্থতা আমার মনিহার তবুও জুড়াই অন্তজ্বালা।
তাহারা সবে মানি গুণিজন সমাজ সংসারে
আমি তো মামুলি মানব কি লুকাব এ অন্তরে,
লিখিব আমি বরিত হবে তারা প্রসংশা বানে
আমি কষ্টেও হাসিব অম্লান হাসি নিতান্ত আনমনে।
আমি শিল্পী নই তবুও একে যাব আল্পনা
তাহাদের ঘরে সৌন্দুর্যের নান্দনিক বন্ধনা,
আমি গায়ক নই, নেই আমার সাধনা
তবুও আমি গেয়ে যাই গান লুকিয়ে অসীম যন্ত্রণা।
তুমি যতই নিজেকে পোড়াও যতই ভাব তুল্য
তবুও তাহারা দিবেনা তোমায় কানাকড়ি মূল্য,
তাহারা তাহাদের মত নিতান্তই অন্তঃসার
তাহারা অন্যের অর্জন নিয়ে বরিত হয় বারংবার।

add2

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…