সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোনিতা রহমান এর কবিতা- তোমাকে নিয়ে

তোমাকে নিয়ে
-মনোনিতা রহমান

আজ কতদিন দেখিনি প্রিয়, দেখিনি তোমার মুখ।
ঘুমিয়ে গেছো তুমি-চিরতরে। তুমি হীন জীবন
যেন অভিশপ্ত বনবাস। গারো আঁধারেও বারে
বিরহের দীর্ঘশ্বাস। আজ আমি শুন্য বুকে পাথর
দিয়েছি ঠেলে। বেদনার তারাগুলো কাঁদে
শেষ রাতের আকাশে। কষ্টে আমার নিশ্বাস ফুরালেও!

তোমাকে ডাকা আর হয়না। প্রিয় সত্যি যদি জানতাম
এভাবে যাবে হারিয়ে! সীমাহীন ভালোবাসায় রাখিতাম
জড়িয়ে। তোমার সমাধি সবুজ ঘাসে গেছে যে ভরে।

কত ব্যথা বুকে চেপে রেখেছি কেঁদেছি শুধুই নীরবে।
বিষন্নতায় তোমাকে খুঁজি শুধু বারবার। এভাবে বেঁচে থাকা
আঁখি জলে একাকার। অযত্নে,অবহেলায় কাটে আমার
দিবানিশি। বুকে পাথর নিয়ে সুখে কাতর আমি-বলিনি
কারো কাছে। কত কত রাত আমায় ভাসিয়েছে
চোখের জলে। সাক্ষী থেকেছে রাতের তারা, সাক্ষী রেখেছি চাঁদ কে।

ইচ্ছে হয় সঙ্গ পেতে, তোমার বুকে মাথা রেখে দুঃখ ভুলতে আমার।
এ ভুবনে ফিরবেনা জানি চিরতরে গেছো হারিয়ে। তবুও আশায়
বুক বেঁধে আছি, সৃষ্টিকুলের মালিক বিধাতার তরে।
আবার যেন হয় গো দেখা এ জীবনের পরে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…