সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রওশন হাসান এর কবিতা- তোমার নামেই

 

 

তোমার নামেই

---- রওশন হাসান

 

তোমার নামেই বিকেল নামে
তোমার নামেই ভোর
তোমার নামে সন্ধ্যা, রাতে
নামে নেশার ঘোর l
এই নেশাতেই আমার বাঁচা
মর্ত্য-নিখিল মাঝে
তোমার নামেই মেঘবালিকা
লক্ষ তারায় সাজে l
তোমার নামেই সুখের প্লাবণ
দুঃখ খোলে মায়ার বাঁধন
তোমার নামেই রোদঝিনুকে মুক্তমানিক রতন
সাগরকূলের বিস্তীর্ণতায় জলের কথোপকথন l

তোমার নামেই কুন্জে কুন্জে মাতাল সমীরণ
প্রজাপতির পাখায় গাখায় রঙের গুন্জরণ l
ময়ূরী আমি মেলেছি পেখম
নয়নবাণে হয়েছি জখম
প্রণয় তীরে বিদ্ধ হৃদয়
রুপোর মলে জলধি বয়
ঘরছাড়া তাই বৃষ্টি পথে
একলা হারাই পূব হাওয়াতে
তোমার নামেই পথের শেষে
পাহাড় বুকে ঝরনা হাসে
এদিক-ওদিক যেদিক তাকাই
তোমার নামেই ভুবনডাঙ্গায়
রুপকথারা নয়নতারায়
তোমার নামেই তিলক আঁকি
ললাটরেখায় লালিম মাখি
পাখির স্বরে গীতাঞ্জলি
ওষ্ঠে ঝরে গানের কলি
তোমার নামেই বিশ্ব ভুলে স্বর্গে চরণ বাড়াই l

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…