সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাইফুল ইসলামের কবিতা-দরুদের কথা

 

 

দরুদের কথা
এম. সাইফুল ইসলাম

পড়লে দরুদ নবীর নামে
খুশি হবেন আল্লাহ তা’লা,
চললে সদা দ্বীনের পথে
জীবন তোমার হবেই আ’লা।

সারা জাহানের নবী তুমি
তুমি নবীদেরও নবী,
আল্লাহ বলেন মোর হাবিব
তুমি আমার নিজেরও নবী।

নবীর নামে দরুদ পড়ে
ফেরেস্তা ও জ্বীন,
স্বয়ং দরুদ পড়েন নবীর
রাব্বুল আ’লামীন।

দুরুদ পড় পড় দরুদ
ওহে মোমিন মোমেনা,
বিনা দরুদে দোয়া তোমার
মাওলা কবুল করবেন না।

নবীর নামটি শুনেও যারা
দরুদ পাঠ করিবে না,
লা’নত প্রাপ্ত হবে সে জন
খোদার রহমত পাবে না।

দরুদ পড় দিবা-রাত্রি
দরুদ কেহ ভুলনা,
স্বপ্নযোগে পাবে দেখা
হলে নবী দিওয়ানা।

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…