সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রফিক উদ্দিন লস্কর এর কবিতা-দেশপ্রেম

দেশপ্রেম
।। রফিক উদ্দিন লস্কর ।।
মহারাজ! শুনো,দেশটাকে যদি সত্যি
ভালোবাসো,
তবে তুমি, দিব্যি আরাম আয়েশে
কেনোই থাকো?
দয়া যদি থাকে মনে, তুমি একবার
দেখোনা চেয়ে,
আজ পথের ধারে কাঁদছে মানুষ খাবার
না খেয়ে।
যদি থাকে দেশপ্রেম, ধরেন রাজা
শিবাজির বেশ,
অন্নহীন আর থাকবেনা কেউ ধন্য হবে
মোর দেশ।
শুধু লোক দেখানো জনসেবা, করেই
কি'বা লাভ;
ঐ নিরাশ্রয়ী মানুষ গুলোর ঘুচবেনা বুঝি
অভাব!
মুখে শুধু দেশপ্রেম! এবার দেশের
সাথেও করো;
কেনো, অভাবীর খাবার কেড়ে পেটটা
শুধু ভরো।
স্বার্থে তুমি অন্ধ হয়ে কেড়ে নাও যে
পরের খাবার,
গড়ছো তুমি রাজমহল যে, হিসেব দেবে
কি তার।
বস্ত্রবিহীন শিশুরা দেখি ভিক্ষে করে
বেড়ায় রোজ,
কোথায় যে তাহার বসতবাড়ি কেউ
লয়নি খোঁজ।
আমার দেশের সোনামণি হোটেলেতে
করে কাজ,
শিক্ষা থেকে বঞ্চিত সে ভাবতে লাগে
বড়ই লাজ।
জন্ম মোদের হয়নি কেবল থাকতে
নিজের স্বার্থে,
দেশটাকে আজ গড়ি মোরা, জীবন দিয়ে
পরার্থে।
-------------------------------
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…