সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ারা কুমু এর কবিতা-নাড়ী ছেড়া ধন

নাড়ী ছেড়া ধন

-মনোয়ারা কুমু

যখন যেথায় থাকিস রে তুই

ভালো থাকিস খুব,

তুই যে আমার পরম পাওয়া

বদলে দিলি রূপ।

তোকে পেয়ে ধন্য জীবন

ডাকলি প্রথম মা,

তুই ছাড়া যে এই ভুবনে

কেউ রইলো না।

সকল আশীষ তোকে দিলাম

মানুষ রূপে থাক,

জীবনের সব দুঃখ কষ্ট

ধুয়ে মুছে যাক।

তোকে নিয়ে ছোট্ট মনে

বিশাল আকুতি,

তুই যে আমার কষ্ট নীড়ে

একাই পৃথিবী ।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…