সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাইফুল ইসলাম এর কবিতা-না পাওয়ার সুখ

 

 

 

না পাওয়ার সুখ
..................... সাইফুল ইসলাম

ভালো লাগে ভালোবাসি
বন্ধু বন্ধু বলে ডাকি,
প্রেরণার উৎস তুমি, ভূমিকা তুমি
তবুও কি যেন থাকে বাকী।

এইতো আমার ভালোবাসা
এইতো আমার সুখ,
ইচ্ছে করে দেখবো তোমার
স্বর্ণোজ্জ্বল মুখ।

তোমাকে পাবো একথাটি
মানবে নাকো কেউ,
তবুও আমার হৃদয় নদে
আঁচড়ে পড়ে ঢেঁউ।

পাবই পাবো এই আশাতে
যতই বাঁধি বুক,
ততই আমার অস্তিত্বের মাঝে
উঁকি মারে সুখ।

যেথায় থাকো যেমন থাকো
শুধু আমায় মনে রেখ,
আমার কথা ভাব যদি
তাতেই আমি খুশি দেখ।

প্রেমের স্বার্থকতা নাকি
মিলনেতে নহে,
সমস্ত সুখ যেন
তার বিরহেতে রহে।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…