সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা- নিদ্রাসংগম কেটে গেলে

 

 

 

নিদ্রাসংগম কেটে গেলে
------------------------- অয়ন সাঈদ

অনিশ্চয়তার ধারাপাত গুনে গুনে দূরত্ব এতোটাই
আমাদের মাঝ দিয়ে চলে গেছে-
নিরেট কাফনের ঘ্রাণের মতো সাদা আকাশ,
তবু অভ্যন্তরীণ দাবদাহে লেগেছে
জুলাইয়ের গন্ধরাজ-  কামিনীর মদ;
তোমার বেণি ভেবে বারবার ছুটেগেছি
ভাদ্রা ফুলের কাছে, ভ্রমে রক্তই ঝরিয়েছি,
ব্রিজের রেলিংয়ে, রিকশার হুডে তোমার রেখে যাওয়া স্পর্শ
ছুঁয়ে দেখতে দেখতেই চলে গেলো বর্ষাকাল!

পলি পারদ- ডালপালায় ডুবে গেছে পা
বিরুদ্ধ স্রোতে চিত হয়ে শুয়ে থাকে মন,
নিদ্রাসংগম কেটে গেলে
সকালে দেখি কৈশরের বয়োঃসন্ধিকাল
সাঁতরে গেছে কতটি কদম মাস!
অথচ এই যৌবনের যৌনতা,
এই নগ্ন সমর্পন অগ্রাহ্য করে কথাছিল
গিয়ে দাড়াই অন্যায় ও প্রহসনের মুখোমুখি।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…