সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ঐক্যফ্রন্টের

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামী ২৩ ডিসেম্বর হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তফসিল একমাস পেছানোর দাবি করেছে জোটটি।

রবিবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জোটের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল, ‘জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের ৭ দফা দাবি থেকে সরে আসছি না। আমরা ৭ দফা দাবিসহ নির্বাচনের বর্তমান তফসিল একমাস পেছানোর দাবি জানাচ্ছি। দাবি আদায়ের আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

জোটগতভাবে একক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে পরে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…