সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহীন চৌধুরী ডলি’র কবিতা- পূর্বাভাস নিষ্প্রয়োজন

পূর্বাভাস নিষ্প্রয়োজন
- শাহীন চৌধুরী ডলি

যদি কখনো ফিরতে ইচ্ছে হয়
ডানা ঝাপটানো রাতজাগা
পাখির মতন, ঝড়ের মতন
কিংবা সাগরের জোয়ারের মতন
জলোচ্ছ্বাসের মতন কূল প্লাবিতায়,
তবে তাই এসো
পূর্বাভাস নিষ্প্রয়োজন।

বিশাল দেবদারু শাখার
সজ্জিত পত্রপল্লব দুলিয়ে
তছনছ করা সুপুরী বাগান
মৃত্তিকায় নুইয়ে,
ঝাউবনের প্রাচীর ডিঙিয়ে
শো শো শব্দের প্রচণ্ডতায়
এসে জানান দিও তুমি এসে গেছো।

আসবে যাবে, ফের আসবে ফের যাবে
আসা যাওয়ার খেলার ভেলায়
প্রেম ভাসবে মত্ত পারাবারে,
বোহেমিয়ান প্রজাপতি মন তোমার
দু'দণ্ড স্বস্তিতে কোথাও তিষ্ঠোতে পারে কি!
নানান ঘাঁটির জল উদরপূর্তিতে
চেনা বন্দরে ভিড়িও শতভঙ্গ তরী।

তোমার আগমনে একটা অপেরা
মঞ্চস্থ হলেও হতে পারে
সেখানে তুমি রোমিও
আর আমি জুলিয়েটের ভূমিকায়
ফের নিজেদের মঞ্চে সংলাপ সাজাবো।
নাটকে থ্রিল থাকবে
যথারীতি যবনিকায় বিয়োগ থাকবে।

যদি কখনো ফিরতে ইচ্ছে হয়
মদির দৃষ্টিতে চাইতে ইচ্ছে হয়
তবে করো আগমনি আয়োজন
পূর্বাভাস নিষ্প্রয়োজন।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…