সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রওশন হাসান এর কবিতা-নির্বাসিত সম্মোহনে

 

নির্বাসিত সম্মোহনে

-----------------------  রওশন হাসান

 

ও চোখ ফিরিয়ে নিয়োনা তুমি
তোমার চোখে হেমন্তের জানালা
আমি দেখি ঝরাপল্লব, উদাসী দিকশুন্য পথ
বাঁকা চাঁদ, প্রবাহী জল, জ্বলন্ত আবীর
আকাশ উপত্যকায় ভাসমান ক্ষয়িষ্ণু তারা
নিয়োনা ও চোখ ফিরিয়ে, চেয়ে থাকো অপলকে l

কি গভীর অরণ্য ঝাঁক বেঁধে দৃশ্যত নয়নপটে
মৃদুল হাওয়ায় দোল খায় রুপক তুষার
ফুল ফুটে ঝরে যায়, গোলকে নামে আঁধার
স্পন্দিত আঁধারের আলো কাঁপে অধর গ্রীবায়
এক প্রবল আসক্তিতে নেশাগ্রস্থতায় কাটে প্রহর
নিয়োনা দৃষ্টিনিবদ্ধ চোখ ফিরিয়ে তোমার
আমি নিমগ্ন অরক্ষিত অক্ষিতে তোমার
পৃথিবী বারংবার থামে জোয়ারের টানে
বিচ্ছিন্ন বিচ্ছেদে আমি নির্বাসিত, সকল বাঁধনমুক্ত
আমি সম্মোহিত মূক স্বরলিপিতে
জোৎস্নাধৌত রুপালি চাউনির স্হির ক্যানভাসে l

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…