সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সামান্তা'র কবিতা - নেই

নেই
-সামান্তা

চারপাশের ধুধু হাহাকার বলে

তুমি নেই
কাক ডাকা ভোর বলে
তুমি নেই
আমার একলা দুপুর বলে
তুমি নেই
গোধুলী বিকেল বলে
তুমি নেই
সাজের সন্ধ্যা বলে
তুমি নেই
রাতের অন্ধকার বলে
তুমি নেই
আলো ঝলমলে জোছনা বলে
তুমি নেই
সন্ধ্যা তারা বলে
তুমি নেই
মেঠো পথ বলে
তুমি নেই
আমার এ শুন্য ঘর বলে
তুমি নেই
শাড়ির আচঁল, কপালের টিপ বলে
তুমি নেই
ফাঁকা বিছানা বালিশ বলে
তুমি নেই
তোমার প্রিয় কফির মগ বলে
তুমি নেই
এত এত অসীম শুন্যতার মাঝেও
কেবল এ হৃদয় বলে
তুমি আছো
পুরোটা অস্তিত্ব জুরেই…..!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…