সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

নেতার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গুলি করে হত্যা!

 

 

আন্তর্জাতিক ডেস্ক।কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসমা, মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় এক নেতার আত্মীয় তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আসমা রাজি না হওয়ায় শনিবার প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করেন তিনি। খবর: ডন।

ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাতের। আসমা প্রদেশের অ্যাবোটাবাদ মেডিকেল কলেজের ছাত্রী। ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি এসে আসমা চিরতরে চলে গেলেন না ফেরার দেশে।

নিহতের পরিবারের বরাত দিয়ে কোহাত ডেভেলপমেন্ট অথরিটি পুলিশ স্টেশনের কর্মকর্তা গুল জনান বলেন, স্থানীয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার আত্মীয় মুজাহিদ আফ্রিদি আসমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। আসমা তাতে রাজি হননি। এরপর তিনি আসমাকে রাজি করাতে পরিবারকেও চাপ দিয়েছিলেন।

তিনি বলেন, ছুটি কাটাতে গত শনিবার আসমা তার এক বোনের সঙ্গে বাড়িতে পৌঁছান। মুজাহিদ এবং তার সহযোগী সাজিদ তাকে দেখামাত্র গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আসমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। আসমার শরীরে তিনটি গুলি লেগেছে বলে জানান পুলিশ কর্মকর্তা গুল জনান।

তিনি আরো জানান, মৃত্যুর আগে হাসপাতালে আসমা জানিয়ে গেছেন, মুজাহিদই তাকে গুলি করেছেন। কোহাতের পুলিশ কর্মকর্তা আব্বাস মাজিদ জানান, পাকিস্তান পেনাল কোড ৩২৪ ও ৩০২ অনুযায়ী মুজাহিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…