সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিচারপতি শামসুদ্দিন মানিক কর্তৃক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (১৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পরে আবার নয়াপল্টনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহিন সহ-সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। মিছিলে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…