সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা- পানিদেরও ইমিগ্রেশন পেড়ুতে হয়

poem

পানিদেরও ইমিগ্রেশন পেড়ুতে হয়
------------------------------------অয়ন সাঈদ

টিউব লাইটের মতো শরতের ধবধবে মেঘ,
তিস্তার পাড়ে কড়ুই বৃক্ষের বন ছায়ায় অপুষ্ট বনলতা সেন;
তার জরিমাখা কালো শাড়ির মতোই নক্ষত্রের আকাশ
শীর্ণ বাতাসে দুঃখী আচল তবু দমকা ওড়ে।
জ্যোৎস্নার জলের বিচ্ছুরিত আলো চোখে এলে
প্লাবিত বুকে চোরাটান- স্হির রেখা, গুমট বিস্ময়ে দেখি
রূপালী জল নিয়ে যায় কুমীরের এলিয়েন চোখ

বুকের ভেতর তখন নড়েচড়ে শুকনো নদী-
ধারণ করে তার পাড়ের করুণ কাহিনী,
দেখো তিস্তাকে, পানিদেরও ইমিগ্রেশন পেড়ুতে হয়।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…