সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহ কারাদণ্ড

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহ কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। জামিনের শর্ত লঙ্ঘন করে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করায় বুধবার তাঁকে এই দণ্ড দেওয়া হয়।

গত মাসে ইকুয়েডর দূতাবাসে ঢুকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তার এড়াতে ওই দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি। সাত বছর সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিচারক ডেবোরা টেলর বুধবার অ্যাসাঞ্জের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। এ সময় অ্যাসাঞ্জ আদালতে ছিলেন। অ্যাসাঞ্জকে কালো জ্যাকেট ও ধূসর সোয়েটার পরা অবস্থায় দেখা যায়। বিচারক টেলর বলেন, দূতাবাসে অ্যাসাঞ্জ বিশেষ সুবিধা নিয়ে অবস্থান করে আইন ভঙ্গ করেছেন ও ব্রিটিশ বিচার ব্যবস্থাকে অপমান করেছেন।

গত ১১ এপ্রিল জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়। ২০১০ সালে আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিল উইকিলিকস। এর কিছুদিন পর সুইডেনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ওই মামলায় বিচারের জন্য যুক্তরাজ্য সরকার তাঁকে সুইডেনের কাছে হস্তান্তর করতে চেয়েছিল। এরপর গত বছরের ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের একটি আদালত অ্যাসাঞ্জের গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের সিদ্ধান্তও নেয় ।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…