সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

পাহাড়ী বনলতা

পাহাড়ী বনলতা

--- সেলিনা জাহান প্রিয়া

পাহাড়ী বনলতার মতোআষ্টে পৃষ্টে জড়িয়ে

প্রকৃতির মাঝে খোঁজে গো আপন অভিসারে ,

শরতে মোর কাশফুল রঙ আমাতে মেলেছে,

আমার অবুঝ অভিমান বাতাসে দুলে ডানা!

 

ভোরের শিশির সাদা মেঘের মেলায় স্বপ্ন হাসে

প্রহর শেষে ঝরা শিউলির গাঁথা মালায় গন্ধ

আপন করো নিও অঞ্জলির প্রার্থনা সেই সুভাসে

স্নিগ্ধ শিশিরে আমি পাহাড়ি বনলতা তোমার তরে !

 

কসুম কাননে শ্যামলে তোমার চরণ আপন ধূলা,

আমি আল্পনায় গেথে যাই পাহাড়ী বনলতার মালা

তোমার আকুল অভিমানে আমি ব্যাকুল প্রিয়া

পরানে বাজে ঝরা ফাগুনের সুর সানাই বেহালা !

 

আমার সবটুকু তোমায় দিলাম অরন্য তোমাকে

কাশফুলে সাজুক পাহাড়ী বনলতার সুর ছন্দে হে

আমি মেতেছি খেলায় তোমার অনুরাগের প্রেমে,

পদ্ম নীল জলে এসো এক সাথে গাঁথি জীবন মালা ।

 

তোমার তরে এই কাশবনে আমার প্রেম উপহার ,

আমার খেয়ালি প্রেমের সম্ভার তম তুমি ভেবে !

ফুরাবে না কবিতা পাহাড়ী বনলতা মেয়ের

তোমায় ভেবে করেছি বেলা শেষ খুনসুটি খেলা !

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…