সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা- প্রতিবাদের ভাষা ধন্যরাম

প্রতিবাদের ভাষা ধন্যরাম
-----------ভূপেন্দ্র নাথ রায়
ধন্য ধন্য ধন্যরাম,
জীবন দিয়ে করেছো প্রমাণ,
নরপশুর অসভ্য সমাজে,
সমুন্নত করে মায়ের সম্মান।তুচ্ছ করে জগতের মোহে,
থেমে থাকেনি তোমার প্রতিবাদ,
মাতৃঋণ পুষিয়ে দিয়েছো,
রেখোনি এতটুকু খাঁদ।
দুখিনি মায়ের হাহাকারে,
বাতাস ভারী হয়ে আসে,
নরশুর আগমন বানী হুঙ্কারে
এ যেন একাত্তরের স্মৃতি  ভাসে।
হতভাগী মা,
কখনো কী বলেছে ঋণ শুধিতে,
নাহ! নিজের স্বত্তা জাগ্রত করে,
জীবন দিলে নর পশুর কালোহাতে।
মরিয়া বেঁচে গেলে,
বাঁচালে মায়ের সম্মান,
স্রষ্টার গড়া অটুট বন্ধনে,
তোমার নাম রবে অম্লান।
ধিক্ নরপশু,
কাঁচা মাংস খাওয়া সমাজকে,
ধিক্ নিরব দর্শক,
ধিক্ ঘুনে ধরা বিবেকে।
তোমার নি:শব্দ প্রতিবাদ,
আর মহামূল্য এ আহুতি,
মায়ের স্মৃতিতে অম্লান রবে,
গাঁথিবে শোক গীতি।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…