সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মো. সেলিম হোসেন এর কবিতা- প্রতিশ্রুতি

 

 

প্রতিশ্রুতি

মো. সেলিম হোসেন

তোমরা আমায় শত্রু ভাবো
নেই কো ক্ষতি তাতে,
ন্যায়ের কথা বলবই আমি
সারা দিবস রাতে।

এমন কথায় লাগে যদি
কারো মনে ব্যথা,
করতে পার নিন্দা আমায়
বলে কটু কথা।

নিন্দুক আমি বাসি ভালো
বন্ধুর চেয়ে বেশি,
নেই কো আমার কারো সাথে
কোন রেশারেশি।

নিজের তরে নই গো আমি
সবার তরেই রইবো,
আপন মনে সমহারে
সবার বোঝাই বইবো।

সুখের ভাগি যদি মোরে
না হি কর আমায়,
দুখের দিনে আপন মনে
করবো সেবা তোমায়।

ভাববো না কো নিজের লাভ
ভাববো না কো ক্ষতি,
সবার তরেই রইবো আমি
দিলাম প্রতিশ্রুতি।

add2

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…